শুভেন্দুকে নিয়ে চর্চার মাঝেও জেলাজুড়ে বঙ্গধ্বনি যাত্রা অব্যাহত
দি নিউজ লায়নঃ শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চার মাঝেও রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে জেলাজুড়ে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা অব্যাহত।সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ওরগঞ্জ এলাকায় বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প এর কথা তুলে ধরার পাশাপাশি তাদের অভাব অভিযোগ শুনলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,এইদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেন এবং তাদের সাথে সৌজন্য বিনিময় করলেন জেলাপরিষদের সভাধিপতি।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা গ্রামবাসীদের বলেন মমতা না থাকলে আমরা আপনাদের পাশে আসতে পারতাম না। মমতা আপনাদের পাশে রয়েছে। তার নির্দেশ মতো আমরা কাজ করছি। কেউ মমতার উপরে নয় ।তাই আপনারা মমতার পাশে থাকবেন ।মমতার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
বিজেপি মানুষকে মিথ্যা কথা বলে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে এতে কোনো লাভ হবে না। শুভেন্দু অধিকারী দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দলের কর্মীরা তাকে আগামী দিনে উপযুক্ত জবাব দেবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এদিন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, ব্লক যুব সভাপতি সাগর মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

Post a Comment